BLL1201/0200-017-1201

BLL1201/0200-017-1201

Course Code: BLL1201/0200-017-1201
Course Name:
বাংলা সাহিত্য: প্রবেশক পাঠ
Credit Hours:
3.00
Detailed Syllabus:

কোর্স বিবরণ: এই কোর্সে বাংলা সাহিত্যের প্রধান সাহিত্যরূপ—কবিতা, গল্প, নাটক, উপন্যাস ও প্রবন্ধের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। মধ্যযুগ থেকে সমকাল পর্যন্ত বিভিন্ন সময়ের প্রতিনিধিত্বশীল সাহিত্যকর্ম পাঠের মাধ্যমে সমাজ, ইতিহাস, রাজনীতি ও মানবিক চেতনার প্রতিফলন অনুধাবনের সুযোগ সৃষ্টি হবে। কবিতা ও কথাসাহিত্যের পাশাপাশি প্রবন্ধপাঠের মাধ্যমে ভাষা, সংস্কৃতি ও চিন্তনের বহুমাত্রিক রূপ তুলে ধরা হবে। এই কোর্স শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠের অভ্যাস গড়ে তোলা, নান্দনিক বোধ বিকাশ এবং সমালোচনামূলক পাঠ-দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।