ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের’ আয়োজনে বিশ্বখ্যাত ভাষাবিজ্ঞানী ড. ডেভিড এ. পিটারসনের নেতৃত্বে অনুষ্ঠিত হলো ইন্টার‌্যাকটিভ ‘ভাষাবিজ্ঞান’ সেশন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের’ আয়োজনে বিশ্বখ্যাত ভাষাবিজ্ঞানী ড. ডেভিড এ. পিটারসনের নেতৃত্বে অনুষ্ঠিত হলো ইন্টার‌্যাকটিভ ‘ভাষাবিজ্ঞান’ সেশন

Publish Date: 
Tuesday, November 25, 2025

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘ভাষাবিজ্ঞান’ বিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর ২০২৫, সোমবার দুপুর ১২.১৫ থেকে ১.৪০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পিডি ২০১ নম্বর কক্ষে এ সেশন আয়োজন করা হয়। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও কো-অর্ডিনেটর সাদিয়া আফরিনের পরিচালিত ‘ভাষাবিজ্ঞান’ কোর্সের অংশ হিসেবে প্রোগ্রামটি আয়োজন করা হয়।

সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ভাষাবিজ্ঞানী ড. ডেভিড এ. পিটারসন, সহযোগী অধ্যাপক, ডর্টমাউথ কলেজ, যুক্তরাষ্ট্র। তিনি ভাষাবিজ্ঞান, ক্ষেত্র-ভাষাতত্ত্ব, ভাষার গঠন ও বৈচিত্র্য, ভাষার সামাজিক প্রভাব এবং গবেষণা পদ্ধতি বিষয়ে গভীর, সুসংলগ্ন ও আকর্ষণীয় আলোচনা উপস্থাপন করেন।

শিক্ষার্থীরা ভাষাবিজ্ঞান বিষয়ক তাত্ত্বিক ও ক্ষেত্রভিত্তিক নানা প্রশ্ন উত্থাপন করলে ড. পিটারসন বাস্তব উদাহরণ, গবেষণা অভিজ্ঞতা ও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সেগুলোর উত্তর প্রদান করেন। ফলে সেশনটি হয়ে ওঠে প্রাণবন্ত, ইন্টার‌্যাকটিভ এবং শিক্ষণীয়—যা শিক্ষার্থীদের ভাষাবিজ্ঞান ও গবেষণামূলক চিন্তার ক্ষেত্র আরও প্রসারিত করতে সহায়ক হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা, অধ্যাপক ড. সৌরভ সিকদার, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। সবার সক্রিয় অংশগ্রহণ সেশনটিকে আরও সমৃদ্ধ করে তোলে।

নিঃসন্দেহে, এই বিশেষ সেশন ইউল্যাবের ভাষাবিজ্ঞানভিত্তিক একাডেমিক গবেষণা, ক্ষেত্র-অভিজ্ঞতা এবং ভাষাগত বৈচিত্র্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা-চিন্তা ও ব্যবহারিক শিক্ষালাভের পথ আরও প্রশস্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে।

ভাষাবিজ্ঞান বিষয়ক এই বিশেষ সেশনের কিছু স্মরণীয় মুহূর্ত নিচে ছবিতে তুলে ধরা হলো।