BLL Department Welcomes Ahmed Shamim as Distinguished Guest Faculty for the Summer Semester

BLL Department Welcomes Ahmed Shamim as Distinguished Guest Faculty for the Summer Semester

Publish Date: 
Thursday, July 2, 2026

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে সামার সেমিস্টারের বরেণ্য শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ আহমেদ শামীম।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কর্নেল ইউনিভার্সিটির 'দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার'-এ একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন-এর 'ডিপার্টমেন্ট অফ এশিয়ান স্টাডিজ'-এ সহকারী অধ্যাপক হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।

তাঁর মতো একজন বহুমাত্রিক ও অভিজ্ঞ শিক্ষককে আমাদের বিভাগে শিক্ষক হিসেবে পাওয়া অত্যন্ত আনন্দ এবং গৌরবের। বৈশ্বিক একাডেমিয়ায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের চিন্তা ও সাহিত্য চর্চার জগতকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পক্ষ থেকে শিক্ষক আহমেদ শামীম-কে জানাই আন্তরিক সুস্বাগতম এবং অভিনন্দন