বাংলা ভাষা ও সাহিত্যের প্রকরণ সম্পর্কে মৌলিক ধারণা প্রদান এবং প্রাচ্য-পাশ্চাত্য সাহিত্যের রূপভেদ সম্পর্কে সচেতন করাই এই কোর্সের মূল লক্ষ্য। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত সাহিত্যের বিবর্তন ও তথ্যপ্রযুক্তির বিকাশ সাহিত্যের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে। এ প্রেক্ষিতে “সাহিত্যের রূপতত্ত্ব : প্রাচ্য ও প্রতীচ্য” কোর্সটি বাংলা সাহিত্যের রূপ ও সৌন্দর্য বিশ্লেষণের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থান নির্ধারণে সহায়ক হবে। পাশাপাশি আদর্শ ও দেশপ্রেমিক জাতি গঠনে সাহিত্যিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।